মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-8357

জেলার সলঙ্গা থানা এলাকায় বজ্রপাতে আব্দুল লতিফ সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হাটকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত করম আলী সরকারের ছেলে।
নলকা ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় কৃষক আব্দুল লতিফ গোয়াল ঘরে গরু তোলার জন্য ঘর থেকে বের হন। এসময় বাড়ির উঠানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।