রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফুলবাড়ীয়া কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জাগো বুলেটিন ID: EP-8383

নিবার (২১ মে) সকাল ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া কলেজ পরিদর্শন করেন কলেজের সভাপতি ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, অধ্যক্ষ (চলতি দায়িত্বে) মো: আমজাদ হোসেন এবং কলেজের শিক্ষকমন্ডলী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কলেজের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও শিক্ষকমন্ডলীর সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক কলেজের পাঠদান কার্যক্রমের গুনগত মানোন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ও শিক্ষকমন্ডলীর মধ্যে সমন্বয় বজায় রেখে পাঠদান কার্যক্রম অব্যহত রাখার আহ্বান জানান।