শনিবার, ২১ মে ২০২২
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ডিমলায় মাদক ব্যবসায়ী আটক

জাগো বুলেটিন ডেস্ক

নীলফামারীর ডিমলায় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

আটককৃতরা হলেন- হাতিবান্ধা উপজেলার বাসিন্দা আলামিন, জুয়েল ও মাসুদ রানা।

শুক্রবার (২০মে) সন্ধ্যায় উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডালিয়া-চাপানি সড়কে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৯৬ বোতল ফেনসিডিলসহ ২টি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, এ ব্যাপারে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।