বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ডিমলায় আর্থিক সহায়তার চেক বিতরণ

জাগো বুলেটিন ডেস্ক

নীলফামারীর ডিমলায় বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যামাসেমিয়াম আক্রান্ত ৩০ জন রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তার প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায়ে চেক আসা পর্যন্ত ৮ জন বিভিন্ন রোগের রোগী মৃত্যু বরন করায় তাদের নামের বরাদ্দকৃত চেক ব্যতিরেকে বিতরণ করা হয়েছে৷

বৃহস্পতিবার (২৬-মে) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন।