রবিবার, ২৯ মে ২০২২
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নগরকান্দায় ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন

জাগো বুলেটিন ডেস্ক

ফরিদপুরের নগরকান্দায় গর্ভের ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মে) বিকাল ৪ টায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের নারী ও শিশুসহ প্রায় দেড় শতাধিক সাধারণ মানুষ ভ্রুন হত্যার বিচার দাবীতে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনটির নেতৃত্ব দেন দাদপুর গ্রামের মুনসুন মাতুব্বরের ছেলে সাহিদুল মাতুব্বর।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ৯ মার্চ ২০২২ বুধবার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দাদপুর গ্রামের মৃত কাদের শেখের ছেলে এসকেন শেখ (৫০) ও সেকেন শেখের (৪১) সাথে তাদের চাচা মান্নান শেখের ছেলে ডাঃ এনায়েত শেখ (৪০), লিয়াকত শেখ (৩৭) ও কেরামত শেখ (৩৪) এর বিরোধ চলছিলো।

বিরোধের জেরে ঐ দিন দুপুরে এসকেন শেখকে মারধর করে চাচাতো ভাই এনায়েত শেখ, লিয়াকত শেখ ও কেরামত শেখ গংরা। এসময় স্বামীকে বাঁচাতে এসকেন শেখের স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (৩২) এগিয়ে এলে তাকেও বেধরক মারধর ও পেটে লাথি মারতে মারতে পাশের একটি পুকুরের মধ্যে ফেলে দেয় মারধরকারীরা। এসময় তার পেটে লাথির আঘাতে গর্ভের বাচ্চাটির মৃত্যু হয়। এ নিয়ে নগরকান্দা থানায় অভিযোগ করতে গেলে প্রতিপক্ষের আধিপত্যের কারণে অভিযোগ করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে গত ১৪ মার্চ এসকেন শেখ বাদি হয়ে ফরিদপুরের আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতেও আসামিদের আধিপত্যের প্রভাবে ধরা ছোয়ার বাইরে থেকে যায় অভিযুক্ত ডাঃ এনায়েত, লিয়াকত ও কেরামতরা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযুক্ত ডাঃ এনায়েত, লিয়াকত ও কেরামতের কঠিন বিচার দাবী করেন।