রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-8954

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২৯ মে রবিবার দুপুরে ময়ময়সিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করা হয়। মানব বন্ধনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন এবং সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।