প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির’প্রতিবাদে মানিকছড়ি উপজেলা আ.লীগের বিক্ষোভ সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শনিবার (৪ জুন) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহামুনি চৌরাস্তা মোড় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীল, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভাবেশে উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভা
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দন, আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি সামায়ন ফরাজি সামু, সাংগঠনিক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা কমান্ডর শফিউল আলম। সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল কাদের। তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যাজরী মহাজন।
সদর মেম্বার মোঃ হানিফ, মনির হোসেন, সাবেক মেম্বার কামাল হোসেন, বাটনাতলী ইউপি মেম্বার আব্দুল মমিন।
সমাবেশে এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
আরো বলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া প্রতিসিংসার রাজনীতি এখনো করে। তাদের এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসার আহবান জানান।