রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

জাগো বুলেটিন ID: EP-9460

রিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুর রাজ্জাক মোলা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভার আওতাধীন যে সমস্ত পুকুর-জলাশয় রয়েছে সেগুলোতে রক্ষণাবেক্ষণ দাবি করে বৃষ্টির পানি সংরক্ষনের দাবী জানান এবং হাসপাতালের বজ্র ব্যবস্থাপনার অপসারণের দাবি জানান।