নগরকান্দায় পুকুর খননের সময় মিললো কষ্টিপাথরের বিশাল বিষ্ণমূর্তি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের জহুর মিয়ার পুকুর খননের সময় পাওয়া গেছে বিষ্ণু মূর্তি।
জহুর মিয়া তার পুকুর খনন কাজ শুরু করে। ভেকুগাড়ী দিয়ে মাটি কাটার সময় বিশাল আকারের বিষ্ণ মূর্তি মাটির সাথে উঠে আসে। মুল্যবান কষ্টিপাথরের বিস্নমূর্তি দেখতে পায়। এবং বাড়িতে এনেই পুলিশকে মূর্তি পাওয়ার বিষয় জানায়।খবর পেয়ে নগরকান্দা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সমিনুর রহমান, এস আই মাসুদ, এস আই সিরাজুল ঘটনাস্থল পরিদর্শন করে বিস্নমূর্তিটি থানায় নিয়ে যায়।পুকুরে বিশাল আকারের বিস্নমূর্তি পাওয়ার খবর শুনে আশপাশের শত শত লোকজন ছুটে আসে একনজর দেখতে।ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন পুকুর খনন কালে মূর্তি পাওয়া গেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পুলিশকে জানাই। পুলিশ এসে থানায় বিস্নূর্তিটি নিয়ে গেছে।
নগরকান্দা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সমিনুর রহমান বলেন পুকুর খনন কালে মূর্তি পাওয়া গেছে এই খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মূর্তিটি থানায় নিয়ে আসি।