ফরিদপুর পুলিশ সুপারের পদন্নোতিতে নগরকান্দা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
ফরিদপুরের চৌকস পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম-সেবা এর অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পাওয়ায় নগরকান্দা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জনান নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন।
মঙ্গলবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যলয়ে পুলিশ সুপারের কক্ষে ফুলেল শুভেচছা বিনিময় করেন।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম-সেবা এলাকার দাঙ্গা হাঙ্গামা রোধে পুলিশকে দিকনির্দেশনা ও আইনের প্রতি সম্মান রেখে তার সাহসীকতাকে ফরিদপুর পুলিশ বিভাগের সুনাম অর্জন সহ গোটা ফরিদপুরের আমজনতার ভালো লাগা ভালোবাসার এক নক্ষত্র।
তিনি যোগদানের পর থেকেই ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পুরোপুরি আগের চেয়ে রদবদল হয়েছে। সেবায় সর্বদা এগিয়ে পুলিশ। কোন ঘটনা ঘটার আগেই ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনা স্থলে পুলিশ। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সর্বপুরি প্রস্তুত। জেলার সকল থানার অফিসার ইনচার্জরা চৌকস পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম -সেবা এর দিকনির্দেশনা মতে সর্বদা কাজ করেন।অপরাধীদের কাছে তিনি আতংক হিসাবে পরিচিত। তারা জানে অপরাধ করলে রেহাই নেই সোজা চৌদ্দ শিকের মধ্যে। ফরিদপুরে কয়েক স্হান ছাড়া কমে গেছে দাঙ্গা হাঙ্গামা, খুন,ধর্ষন,চুরি, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড।ফরিদপুর পুলিশের গর্ব যার কারনে এলাকার মানুষ আজ শান্তিতে ঘরে ঘুমাতে পারে।পাশাপাশি ৯৯৯ কল দিলেই মিলছে পুলিশের সেবা।ঘটনা স্থল থেকে যে কেউ তার সমস্যার কথা ফোনে জানালেই পুলিশের সেবা পাচ্ছে। পুলিশের এমন সেবা পেয়ে দেশের মানুষ পুলিশ বিভাগের সকলকে সাধুবাদ জানান। সেই সাথে সরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।যিনি দিন রাত সারাক্ষন সেবা দিয়েছেন। কোন অপ্রিতিকর কোন ঘটনা ঘটার কথা শুনার সাথে সাথে ছুটে গেছেন সেখানে। নিয়েছেন অবস্থা বুঝে ব্যবস্থা। ফরিদপুরের চৌকস পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম – সেবা এর জন্য আজ এলাকায় শান্তিশৃঙ্খলা তারই অবদান। তিনি চলে গেলেও ফরিদপুরবাসী তার এই দায়িত্ব আর ভালোবাসার কথা মনে রাখবে চিরদিন।