পঞ্চগড় সান্তাহার রুটে দোলনচাপা রেল যোগাযোগ চালু শনিবার
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চালুর খবরে উত্তরাঞ্চলের মানুষ খুশি। ১১ জুন উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি।
উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধার জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে থেকে রংপুর ও বগুড়া ভায়া সান্তাহার রুটে এই প্রথম দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি আগামী কাল ১১ জুন শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চালু রেলপথ মন্ত্রীর আরেকটি সফল উদ্যোগ। এই রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চালু করার উদ্যোগ নেয়ায় এই এলাকার মানুষ খুশি হয়েছেন। তারা রেলপথ মন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। এই রুটে এই ট্রেনটি চালু হলে যোগাযোগ ক্ষেত্রে সর্বসাধারণের জন্য সুবিধা হবে। বিশেষ করে দিনাজপুর-রংপুর ও বগুড়ার সাথে যোগাযোগ সহজতর হবে।
অনেক প্রতিক্ষার পর অবশেষে চালু হচ্ছে এ ট্রেন সার্ভিস। এ ট্রেন সার্ভিস টি একটি জনপ্রিয় ট্রেন সার্ভিস। এটি একটি জনপ্রিয় লাইন। এ ট্রেন লাইন দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে থাকে।
শুক্রবার ১০ জুন সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রনালয়ের রেল মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মীর আলমগীর হোসেন। জানা যায়, শনিবার ১১ জুন সকাল ১১ টার সময় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনে নব নির্মিত গেট ও এ্যাপ্রোচ রোড এবং দেলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচলের জন্য শুভ উদ্ধোবন করা হবে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গেট ও এ্যাপ্রোচ রোড এবং দোলনচাঁপা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।উল্লেখ্য, সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস গত ১৯৮৬ সালের ১৬ই মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সাথে এর কোন যোগাযোগ ছিলো না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁও বাসীর দীর্ঘ দিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আগামী শনিবার (১১ জুন) চালু হতে যাচ্ছে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, চিকিৎসা ক্ষেত্রে বা অন্যকাজে রেলপথে পঞ্চগড় মানুষের রংপুর যেতে অনেকটাই দূর্ভোগ পোহাতে হয়েছে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবী ছিলো এই ট্রেনটির। গত কিছুদিন আগে মাননীয় রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক অনুষ্ঠানে জেলাবাসীর পক্ষ থেকে এই ট্রেনটি চেয়ে দাবী তোলা হয়েছিলো। অবশেষে আগামী শনিবার পঞ্চগড়-সান্তাহার রেল রুটে আমাদের দাবির এই ট্রেনটি উদ্বোধনের মাধ্যমে চালু হতে যাচ্ছে। এতে করে এই সেবার মাধ্যমে উত্তরাঞ্চলের সর্ব স্তরের মানুষ উপকৃত হতে যাচ্ছে। একই সাথে পঞ্চগড়ের সাথে রংপুর বিভাগের যে সম্পর্ক চিকিৎসা এবং অন্যান্য ক্ষেত্রে তা এই ট্রেনের মাধ্যমে আরো প্রভাব ফেলবে বলে তিনি আরো জানান।