ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বতর্মান বাংলাদেশ শীর্ষক রাজনৈতিক কর্মশালা
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বতর্মান বাংলাদেশ শীর্ষক রাজনৈতিক কর্মশালা রবিবার বিকালে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহ নগরীর টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখা’র সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এহতেশামুল আলম সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, স্বাগত কথন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক টিটু মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা।
প্রবন্ধপাঠ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলরুবা শারমীন সভাপতি, বঙ্গবন্ধু শিশু একাডেমি ও সহ-সভাপতি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা এবং
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফরিদুল আলম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি মাহমুদ আল মামুন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা ।