রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের ৩৮৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জাগো বুলেটিন ID: EP-39734

দীর্ঘ প্রতীক্ষার পর ময়মনসিংহ মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এই কমিটির অনুমোদন দেন।

একই সঙ্গে দীর্ঘ ২৪ বছর পর মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মোঃ রাফসান সামির স্বাক্ষরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান শাখার কমিটিও গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ময়মনসিংহ সরকারি নাসিরাবাদ কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং কলেজ অব বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সিবিএসটি)।

নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা মনে করছেন, এর মাধ্যমে বিগত দিনে আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে, যা আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক ও ছাত্রবান্ধব রাজনীতি চর্চার নতুন পথ তৈরি করবে।