রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফুলবাড়িয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজু

জাগো বুলেটিন ID: EP-39785

ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়িয়া পৌর ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান রাজু। সোমবার (২৫ মে) ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটিতে মোফাখখারুল ইসলাম মারুফকে সভাপতি এবং রাজুকে সাধারণ সম্পাদক করে মোট ৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হযরত আলী রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আল কবির সম্পদ এবং সাংগঠনিক সম্পাদক মশিউর হাসান মিদুল। আগামী ৩০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের নতুন এই সাধারণ সম্পাদকের রয়েছে পারিবারিক রাজনীতির এক মজবুত পটভূমি। রাজুর পরিবারের অনেকেই দীর্ঘ সময় ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তার বড় জেঠা মজিবুর রহমান মুজিব ছিলেন ফুলবাড়িয়ার প্রথম নির্বাচিত মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক। আরেক জেঠা সানোয়ার হোসেন চানু উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার চাচাদেরও রাজনীতিতে শক্ত অবস্থান রয়েছে। চাচা আনোয়ার বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি। এর আগে তিনি পৌর যুবদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। আরেক চাচা সাইফুল ইসলাম সরকার ফুলবাড়িয়া পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার চাচা শফিকুল ইসলাম খোকা পৌর বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মূলত পরিবারের এই রাজনৈতিক আবহেই রাজুর বেড়ে ওঠা।

শিক্ষাজীবনেও রাজু নিজ এলাকায় পড়াশোনা করেছেন। ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফুলবাড়ীয়া কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে পড়ছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাহমুদুল হাসান রাজু বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, কাজের মাধ্যমেই আমি তার প্রতিদান দিতে চাই। আমি এমন এক পরিবারের সন্তান যারা সবসময় জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করেছে। এখন আমার মূল লক্ষ্য হলো সবার সহযোগিতা নিয়ে ফুলবাড়িয়া পৌর ছাত্রদলকে আরও গোছানো এবং শক্তিশালী করা।”

শুভ্র/