রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আশুরা উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল

জাগো বুলেটিন ID: EP-30964

বিত্র আশুরা ১৪৪৫ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আগামীকাল শনিবার বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্থার মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। আলোচক থাকবেন উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।