যানবাহনে আরোহণের দোয়া
যানবাহনে আরোহণের সময় যে দোয়া পড়তে হয় তা নিম্নে তুলে ধরা হলো-
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) সফরের উদ্দেশে বের হয়ে সওয়ারির ওপর পা রেখে তিনবার তাকবির (আল্লাহু আকবার) বলতেন। তারপর এই দোয়া পড়তেন। (মুসলিম, হাদিস : ১৩৪২)
উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।
বাংলা অর্থ : মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যিনি একে (বাহন) আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা একে অধীন করতে সক্ষম ছিলাম না।
আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তনকারী।
মহান আল্লাহ তা’আলা সকলকে নিরাপদ রাখুন। আমিন।