সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

যেসব কাজে ভাঙবে না রোজা

জাগো বুলেটিন ID: EP-5173

আমাদের সমাজে প্রচলিত অনেক বিষয় আছে যেগুলোতে মনে করা হয় রোজা ভেঙে যায়। কিন্তু আসলে সেসব কারণে রোজা ভাঙেনা। কী কী বিষয়ে রোজা ভাঙেনা, চলুন জেনে নিই।

যেমন, ইঞ্জেকশন কিংবা ইনসুলিন নিলে রোজা ভেঙে যাবেনা। এমনকি স্বপ্নদোষেও রোজা ভাঙেনা। আমরা অনেকে মনে করি শরীরের কোথাও কেটে গেলে রক্ত বের হলেই রোজা ভেঙে গেছে কিন্তু আসলে তা ঠিক নয়। এছাড়া বমি হলেও রোজা ভেঙে যায় না।

এছাড়া অনেক সময় রোজা রেখে ভুল করে খাবার বা পানি খেয়ে ফেললেও রোজা ভেঙে যাবেনা। তবে এক্ষত্রে মনে আসার সাথে সাথেই খাবার বা পানি পান থেকে বিরত থাকতে হবে।