মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মুক্তি পেলো মোহনা নিশাদের নতুন গান বাবা

জাগো বুলেটিন ID: EP-13220

মেরিডিয়ান চ্যানেল আই এর রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবে ২০১১ সালে পথচলা শুরু করেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মোহনা নিশাদ। ২০১২ সালে বেলাল খানের সঙ্গে ‘এক মুঠো স্বপ্ন’ গানটির মাধ্যমে শ্রোতামন জয় করেন তিনি।

আর এই শিল্পী তার নিজের চ্যানেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২য় গান ‘বাবা’ মুক্তি দিয়েছেন।

গানটির মিউজিক ভিডিও মঙ্গলবার (১৯ জুলাই) প্রকাশিত হয়।গানটি লিখেছেন রিপন মাহমুদ, সুর ও সংগীত করেছেন রোহান রাজ, ডিওপি-আরআই বাদশা এবং প্রযোজনা করেছেন সাজিদ।

এ ব্যাপারে মোহনা বলেন, আমি “বাবা” গানটি নিয়ে খুব খুশি।একজন আত্মপ্রকাশকারী হিসেবে গানটি যে সাড়া পেয়েছে, সব বয়সের সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আমি খুশি।

https://www.youtube.com/watch?v=59WGIUzEedk&feature=share&fbclid=IwAR1LxwAVgAvalo22Gn3bx1sN3DGUhnLmgJ02lJNWWjfOCQSF3xmz44Fthqg