রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মিলন খানের কথায় টাইগার্স ব্যান্ডের নতুন গান ‘হাহাকার’

জাগো বুলেটিন ID: EP-13931

‘স্বপ্নের পদ্মা সেতু’, ও ‘তোরা যে যাই বলিস, বলতে পারিস’ শিরোনামের দুই গানের ব্যাপক জনপ্রিয়তা ও সাফল্যের পর এবার তৃতীয় গান নিয়ে হাজির হচ্ছে ‘টাইগার্স ব্যান্ড’। ‘চারদিকে হাহাকার নাই নাই নাই’ কথামালায় বরাবরের মত গানটি রচনা ও সুরারোপ করেছেন শতশত গানের নন্দিত গীতিকবি মিলন খান।গানটিতে লিড গিটার বাজিয়েছেন এমএই শোভন, বেস গিটার রায়হান শেখ, ড্রামসে ছিলেন সৌদ রহমান, কিবোর্ডে ইউনুস আহমেদ।

রাজীব ইসলামের রকিং ও দরাজ কণ্ঠে শীঘ্রই শ্রোতারা গানটি শুনতে পাবে milon khan tv ইউটিউব চ্যানেল এবং milon.tv ফেসবুক পেইজে।

গানটি সম্পর্কে মিলন খান বলেন, রাজীব খুব ট্যালেন্ট একটা ছেলে। ওর কণ্ঠে ভীষণ রকম একটা মাদকতা আছে, যা শ্রোতাদেরকে খুব সহজেই কাছে টেনে টানতে সক্ষম।গানটির বিষয়বস্তু সমসাময়িক।পারিপার্শ্বিক অস্থিরতা, অসম প্রতিযোগিতা ও মানসিক অভাববোধকে উপস্থাপন করেছি গানের বাণীতে। সুরটাও বেশ হৃদয় দোলানো। আশা করি, এবারও শ্রোতারা খুব ভালভাবে গানটি গ্রহন করবে।ইচ্ছে আছে এই ধারাবাহিকতায় ১০টি গান তৈরী করার।বাকীটা শ্রোতাদের ভালবাসার উপর নির্ভর করবে।

রাজীব ইসলাম বলেন, শ্রদ্ধেয় মিলন খানের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাঁর রচনায় টাইগার্স ব্যান্ডের প্রথম দুই গান তো বিশাল জনপ্রিয় হয়েছে। শহরের অলিগলিতে, রাস্তার বড় স্ক্রিনে দিনের পর দিন বেজেছে।সেই অনুপ্রেরণা থেকে এবারের গান।আশা করি বরাবরের মত এবারের গানটিও শ্রোতারা লুফে নিবে।শ্রোতাদেরকে সাথে নিয়ে আমরা আগামীর দিনগুলো পাড়ি দেব। লক্ষ্যে অটুট আছি, সুরের এই সফরে।