রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বিহঙ্গের সুরের নতুন প্রযোজনা ‘চলো মানু‌ষের কাছে যাই’

জাগো বুলেটিন ID: EP-15245

লমগীর ইসলাম শান্তর গ্রন্থনা ও পরিকল্পনায় পঞ্চম বারের মতো ১১ জন আবৃত্তিশিল্পীকে নিয়ে ‘চলো মানুষের কাছে যাই’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা প্রকাশিত হলো। গতকাল বিহঙ্গের সুর ইউটিউব চ্যানেলে এই আবৃত্তি প্রযোজনাটি প্রকাশিত হয়। এই প্রযোজনা মোট ৫ জন কবির কবিতা নিয়ে সাজানো হয়েছে। শক্তি চট্টোপাধ্যায়, মৌসুমী ভৌমিক, অনিরুদ্ধ আলম, ওয়াইজ কুরুনি, মিয়াজান কবির প্রমুখ। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আবৃত্তি Online, বিহঙ্গের সুর ও শুদ্ধস্বর কবিতা মঞ্চ, সরকারি তিতুমীর কলেজ।

যারা অংশগ্রহণ করেছেন- মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন , শহিদুল ইসলাম পাপ্পু, আলমগীর ইসলাম শান্ত, মো. ইসহাক আলী, প্রান্তিক হোসাইন, ঊর্মি আক্তার টুম্পা, তাহমিদ জামান, আনিকা ফাহমিদা, শাহাদাত হোসাইন ও নূর উল আঈন।

আবৃত্তিশিল্পী আলমগীর ইসলাম বিহঙ্গের সুরের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। বিহঙ্গের সুর ইউটিউব চ্যানেল বাংলা কবিতার এক‌টি বিস্তর সংগ্রহশালা। নিয়মিত কবিতার আবৃত্তি নিয়ে কাজ করে যাচ্ছে বিহঙ্গের সুর। কবিতা মানুষের অধিকারের কথা বলে, গণ মানুষের কাছে কবিতার বার্তা পৌঁছে দিতেই বিহঙ্গের সুরে পথচলা।