রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শ্রাবণী সায়ন্তনীর নতুন গান ‘একটু’

জাগো বুলেটিন ID: EP-16945

লতি সময়ের কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী। এবারের দুর্গাপূজা উপলক্ষে কণ্ঠ দিয়েছেন ‘একটু’ শিরোনামের নতুন একটি গানে।
শেখ নজরুল এর কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম আর সঙ্গীত করেছেন ওয়াহিদ শাহীন।

মো. এখলাসের নির্মাণে মিউজিক ভিডিওতে দর্শক গায়িকা শ্রাবণী সায়ন্তনীকেই দেখতে পাবে।
গানটি প্রকাশ পাবে এইচএম ভয়েস-এর ইউটিউব চ্যানেলে। এছাড়াও শ্রোতারা গানটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মেও শুনতে পারবে।

গানটির প্রসঙ্গে শ্রাবণী সায়ন্তনী বলেন, পূজা উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান আসছে। আশাকরি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে গানটি। বরাবরের মতোই আমি চেষ্টা করেছি আমার মত করে গাইবার।