রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

‘যদি মন থেকে ভালোবাসতে’, আমিনুল নোহালী’র নতুন গান

জাগো বুলেটিন ID: EP-17319

নির খাঁন জুনিয়র খ্যাত সংগীতশিল্পী আমিনুল নোহালী’র নতুন গান মুক্তি পেল বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায়। স্যাড-রোমান্টিক ধাচের গানটির শিরোনাম ‘যদি মন থেকে ভালোবাসতে’।

গানটির গীতিকার, সুরকার ও শিল্পী আমিনুল নোহালী নিজেই। এটি তার চতুর্থ মৌলিক গান। গানটিতে মিউজিক করেছেন রিয়াজ মামুন, কম্পোজ করেছেন শিমুল, ডিরেকশন দিয়েছেন এম এ সোহেল, এডিট ও কালার সম্পাদনায় ছিলেন এস আর শাহীন। গানটির মিউজিক ভিডিওতে শিল্পী আমিনুল নোহালী’র সাথে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মুক্তা।

কবি ও সংগীতশিল্পী আমিনুল নোহালী জানান, ‘বিশেষ কিছু কারণে ইচ্ছে করেই গান রিলিজের জন্য কিছুদিন সময় নিয়েছি। অবশেষে আবারও মৌলিক গান নিয়ে হাজির হলাম। এাছাড়া আমার শুভাকাক্সক্ষীরা খুব করে চাচ্ছিল আমার নতুন গান আসুক। সেই চাওয়ারই প্রতিফলন ‘যদি মন থেকে ভালোবাসতে’। জানি না গানের কথা, সুর কতখানি সুন্দর হয়েছে। তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। ভালো-মন্দের বিচার করবে আমার প্রাণপ্রিয় দর্শক ও শ্রোতা। আশা করছি, গানটি রিলিজ হওয়ার পরপরই সবার মনে জায়গা করে নেবে। সবাইকে মিউজিক ভিডিয়ো দেখার ও শোনার অনুরোধ। দর্শক শ্রোতার ভালোবাসাই আমার অনুপ্রেরণা এবং এগিয়ে চলার পাথেয়।’

মিউজিক ভিডিওটি ‘আমিনুল নোহালী ভয়েস’ নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত হয়েছে।