রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কবিতা নিয়ে আয়োজন ‘মায়াবৃক্ষে রাত্রি নামে’

জাগো বুলেটিন ID: EP-19971

নিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে ‘মায়াবৃক্ষে রাত্রি নামে’ শিরোনামে একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷

উক্ত আয়োজনে ৪ কবির কবিতা নিয়ে ৪ জুটি আবৃত্তি পরিবেশনা করেন৷ পঙক্তির ধারাবাহিকতায় ‘মায়াবৃক্ষে রাত্রি নামে’ শিরোনামে এ অনুষ্ঠান কালজয়ী কবিদের কবিতা নিয়ে ৩ মাস অন্তর অন্তর অনুষ্ঠিত করবার প্রয়াস থাকবে আয়োজকদের৷ এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর প্রথম আয়োজন৷

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য’র কবিতা নিয়ে ছিল প্রথম পর্ব৷ এ আয়োজনে রয়েছে ৮জন আবৃত্তিশিল্পী৷ ইমরান সাগর, মাসুদ রানা, আলমগীর ইসলাম শান্ত, মোঃ ইসহাক আলী, মনোয়ারা রহমান লুবনা, জান্নাতুল ফেরদৌস মুক্তা, ঊর্মি আক্তার টুম্পা ও পলি পারভীন৷

আবৃত্তি চর্চার প্রসার ও প্রচারে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস এ ৮জন তরুণ প্রতিশ্রুতিশীল আবৃত্তিকারদের৷

৫০ টাকা দর্শনীর বিনিময়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আবৃত্তির এ আয়োজনে সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন৷