মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

‘ধোরা সাপ থেকে সাবধান হই’ মীর সাব্বির প্রসঙ্গে ওমর সানী

জাগো বুলেটিন ID: EP-20825

ম্প্রতি ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থাপিকা ইশরাত পায়েল ও বিচারক মীর সাব্বিরের ছোট একটি ‘ফানি কনভারসেশন’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে মীর সাব্বির তার বক্তব্য জানান গত বুধবার তার ফেসবুক পোস্টে। নেট দুনিয়ায় এই প্রসঙ্গে এখনো আলোচনা চলছেই।

বিনোদন অঙ্গনের অনেকেই এ প্রসঙ্গে তাদের মতামত প্রকাশ করেছেন। শুক্রবার রাতে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ প্রসঙ্গে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেন-

“মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না।
ভাইরালের শিকার তুমি,
ধোরা সাপ থেকে সাবধান হই।”

পোস্ট করার অল্প সময়েই নেটিজেনদের নজরে আসে ওমর সানীর এই পোস্ট এবং ভক্তদের মন্তব্য পড়তে থাকে কমেন্ট বক্সে।