রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মুক্তি পেয়েছে মোক্তার হোসেনের ‘তোর ডাগর ডাাগর আঁখি’

জাগো বুলেটিন ID: EP-29774

দ উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘তোর ডাগর ডাাগর আঁখি’। আকির হোসেনের কথা ও নাঈম তালুকদারের সুরে গানটিতে কন্ঠ দিয়েছে মোক্তার হোসেন। সংগীতায়োজন করেছেন জামিউল হাসান। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন মাহিন ও কথা।

নতুন গান নিয়ে মোক্তার হোসেন বলেন, ‘আমি সচরাচর যে ধরনের গান করি এটি ঠিক সেরকম নয়। একেবারেই ভিন্ন রকম একটি গান। আর বহুদিন পর মিউজিক ভিডিওতেও দর্শক-শ্রোতারা আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। আমি আশাবাদী এই গানটি দর্শক-শ্রোতাদে হৃদয় ছুঁয়ে যাবে।’

প্রযোজক বি জে সুজন বলেছেন বুধবার (২৮ জুন ২০২৩) সন্ধ্যা ৭ টায় BJ MUSIC BD ইউটিউব চ্যানেল থেকে ‘তোর ডাগর ডাাগর আঁখি’ গানটি মুক্তি পেয়েছে।