মুক্তি পেল রাফিনের নতুন গান
মোঃ আলিফ রোবাইয়াত সোস্যাল মিডিয়ায় Rafin Xz নামে পরিচিত। প্রতিভাবান এই তরুণ পড়াশোনা করছেন বস্ত্র প্রকৌশলে, তবে সঙ্গীত আঙিনায় তার বিচরণ আরও আগে থেকে।
কভার গান গেয়ে বন্ধু মহল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই প্রশংসিত রাফিন। ‘আড়ি’ তার প্রথম মৌলিক গান। নিজের কথা, সুর ও গায়কীতে মুগ্ধ করেছেন শ্রোতাদের। সম্প্রতি আরেকটি মৌলিক গান রিলিজ করেছেন তিনি। ‘মন ভালো নেই’ শিরোনামের গানটির কথা ও সুর গায়ক রাফিনের নিজেরই।
গানটি প্রসঙ্গে রাফিন বলেন, ভার্সিটিতে ছুটি পেয়েছিলাম আর এই সময়ে গানটির কম্পোজিশন করি। গানটি শ্রোতাদের ভালো লাগবে এমনটিই প্রত্যাশা তার।
গানটি রাফিনের ফেসবুক ও ইউটিউব এ প্রকাশ পেয়েছে। শিগ্রই স্পটিফাই সহ বিভিন্ন অনলাইন মিউজিক ডিস্ট্রিবিউশন প্লাটফর্মে শ্রোতারা শুনতে পারবেন।