রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর

জাগো বুলেটিন ID: EP-32835

অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বলিউডে অভিষেকের খবর এরইমধ্যে ভক্তদের জানা। তবে অপেক্ষা ছিল কবে বাংলাদেশের এই তারকাকে দেখা যাবে পর্দায়। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই।

আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‌বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‌‘খুফিয়া’।

এরইমধ্যে প্রকাশ হয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। যেটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। আর ট্রেলারে কয়েক ঝলক দেখা গেল এই তারকাকে।

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ অনেকে।

২০২১ অক্টোবরে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন।এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’