রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

‘দমের হাওয়া’ নিয়ে আসছেন রিয়ন রনি ও শম্পা বিশ্বাস

জাগো বুলেটিন ID: EP-38462

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রিয়ন রনি এবার জুটি বাঁধলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শম্পা বিশ্বাসের সাথে। লিপি মন্ডলের গীত রচনায় এতে সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেন খ্যাতিমান মিউজিক ডিরেক্টর লিটন দাস। জিপি মিউজিক সহ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি শীঘ্রই প্রকাশিত হবে।

রিয়ন রনি বলেন, আমার প্রথম এলবাম রিলিজ হয় ‘মুর্শিদ দর্পণ’। এলবামটি ব্যাপক সারা ফেলে।এরপর পরিচয় হয় সঙ্গীত পরিচালক লিটন দাস ও লিপি মন্ডলের সাথে। ওখানে আমি ৮ টি গান করি যা আমার রিয়ন রনি মিউজিকে আছে। মাঝখানে আমি প্রায় ৭-১০ বছর বিভিন্ন ব্যাবসার সাথে জড়িয়ে পড়ি। এ কারণে সঙ্গীত থেকে একটু দূরে সরে গিয়েছিলাম।বর্তমানে মনের টানে আবারও সঙ্গীতকে জীবিকা নির্বাহের ব্যাবসার পাশাপাশি সময় দিচ্ছি।বর্তমানে আমি জনপ্রিয় শিল্পী শম্পা বিশ্বাসের সাথে একটা ডুয়েক গান করলাম এবং আরো ২ একক গান করছি।তারপরে ডলি সায়ন্তনী আপু ও বিন্দু কনার সাথে ৪ টা ডুয়েট গানের চুক্তি আছে। আশা করি খুব শীঘ্রই গানগুলোতে কণ্ঠ দিব।

উল্লেখ্য, পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত সুফি পরিবারে রিয়ন রনি জন্মগ্রহন করেন। তার গ্রামের বাড়ীতে বছরে ২ ওরছ হয়। হাজার হাজার মানুষের সমাগম হয়।তিনদিন ব্যাপি চলে ওয়াজ মাহফিল ও কাওয়ালী গানের আসর।ছোট বেলা থেকেই রনি ছিলেন সাংস্কৃতিক মনা।বাড়ীতে কাওয়ালী আসর বসত।

এখান থেকে রিয়ন রনির জীবনে শুরু হয় সাংস্কৃতিক পথচলা।তারপর স্কুল জীবনে একটি সাংস্কৃতিক সংগঠনে রনি শিশু শিল্পী হিসাবে ভর্তি হোন।এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে জড়িত হোন। সেই থেকে আজও গানের সাথে তার হৃদয়ের বন্ধন।

শুভ্র/