মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আর্জেন্টিনার নতুন জার্সিতে মেসিরা

জাগো বুলেটিন ID: EP-12749

বছর কাতার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে জাতীয় দলের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা। নতুন জার্সিতে আগামী বিশ্বকাপে সাফল্যের স্বাদ পেতে চান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিও ও ছবির মাধ্যমে নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান করে আর্জেন্টিনা।
ভিডিও কনফারেন্সের ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসি। তিনি বলেন, ‘নতুন জার্সিতে বিশ্বকাপে সফল হবে আর্জেন্টিনা। আমরা যে জার্সি পরে বিশ্বকাপে খেলবো, এটি আপনাদের পছন্দ হয়েছে। আশা করি, নতুন জার্সিতে আমাদের পথচলা ভালো হবে।’