রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ডিমলায় নিরব-মিরাজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-19517

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে নিরব- মিরাজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঝুনাগাছচাপানী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে সৈয়দপুর কোচিং সেন্টার ফুটবল একাদশ বনাম পাটগ্রাম ফুটবল একাডেমি দল অংশ গ্রহন করে। এতে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না হওয়ায় ট্রাইবেকারে পাটগ্রাম ফুটবল একাডেমি ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টার ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। জানা যায়, নক আউট পদ্ধতিতে ১৬টি দল এ খেলায় অংশ গ্রহন করে। আজ ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

ফাইনালে দর্শকের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো। মাঠে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ ছিল। জমকালো এ অয়োজনে দর্শকও মুগ্ধ হন।খেলা শেষে প্রধান অতিথি ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চ্যাম্পিয়ন দলকে ট্রফি হাতে তুলে দেন।