রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

‘পিকচার অব দ্যা সেঞ্চুরি’ আসলে ফটোশপের কারিশমা!

জাগো বুলেটিন ID: EP-21060

বিশ্বকাপ ফুটবল শুরুর আগের দিন একসঙ্গে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন ফুটবলের শীর্ষ দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

রাতারাতি ‘‘পিকচার অব দ্যা সেঞ্চুরি” খ্যাতি পাওয়া ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন দুজনের ভক্তরা, উচ্ছ্বাস প্রকাশ করেন ফুটবলপ্রেমীরাও।

দুই তারকার ছবি নিয়ে যখন এতো মাতামাতি তখন এলো এক নতুন তথ্য, সামনাসামনি দেখা যাওয়া ছবিটি তোলার সময় নাকি দেখাই হয়নি দুজনের!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ছবিটি তোলা হয়েছে বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য। লুই ভিতোঁ মূলত তাদের চামড়ার তৈরি ব্যাগ, জুতো, অলঙ্কার ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বজুড়ে খ্যাত। ফ্যাশন হাউজটি এর আগেও পেলে-ম্যারাডোনা-জিনেদিন জিদানকে একসঙ্গে করে বিজ্ঞাপন বানিয়ে চমকে দিয়েছিল।

মেসি-রোনালদোকে মডেল বানিয়ে এই ছবিটি তুলেছেন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ। যিনি প্রয়াত এলিজাবেথ, জন লেলন, ডেমি মুর, জনি ডেপ, লেডি গাগা, সেরেনা উলিয়ামসের মতো বিখ্যাতদের ছবি তুলে বিভিন্ন পুরস্কার জিতেছেন।

রোনালদো ও মেসি দুজনেই এই ছবিটি যার যার ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।

এদিকে দুই তারকার ছবি নিয়ে যখন এতো মাতামাতি তখন এলো এক নতুন তথ্য। সামনাসামনি দেখা যাওয়া ছবিটি তোলার সময় নাকি দেখাই হয়নি দুজনের!

লুই ভিতোঁর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ওই বোর্ডে তারা ছবি তুলেছেন আলাদা আলাদাভাবেই।

আইকনিক ছবিটি তৈরি করা হয়েছে ফটোশপের কারিকুরির মাধ্যমে।

ভিডিওতে মেসি ও রোনালদো নিজেদের খেলা পঞ্চম বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবলার হিসাবে তাদের গর্বের মুহূর্তগুলো তুলে ধরেন।

মেসি বলেন, আমার জন্য সবচেয়ে স্মরণীয় জয় ছিল আর্জেন্টিনার মানুষের স্বীকৃতি পাওয়া।

রোনালদো বলেন, পর্তুগাল জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা জেতা ছিল আমার জন্য বড় গর্বের।

দুইদিন আগে পোস্ট করা ছবিটি এরইমধ্যে সর্বকালের সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি হতে যাচ্ছে। ইনস্টাগ্রামে রোনালদোর পোস্ট ইতিমধ্যেই 30 মিলিয়নের বেশি লাইক পেয়েছে।