বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

মিরাজের শতকে বাংলাদেশের সংগ্রহ ২৭১

জাগো বুলেটিন ডেস্ক

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বরাবরই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠে স্বাগতিক বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে বসছিল দলটি, সেই জায়গা থেকে টাইগারদের বড় সংগ্রহ এনে দিয়েছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। এই দুইজনের ১৪৮ রানেই ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের সম্মানজনক রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।