রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রোহিতের

জাগো বুলেটিন ID: EP-32628

শিয়া কাপের ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার পর্বে শ্রীলংকার বিপক্ষে ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন রোহিত। ইনিংসে দুই ওভার বাউন্ডারিতে এশিয়া কাপে সর্বোচ্চ ২৮ ছক্কার মালিক বনে যান রোহিত।
এতে পেছনে পড়ে যান পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ ছক্কা আছে আফ্রিদির। ২৩ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া।