রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার থেকে সাভারে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু

জাগো বুলেটিন ID: EP-7744

র্নাঢ্য আয়োজনে আগামী  ১৯ মে থেকে শুরু হচ্ছে ‘অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২২’। সাভার গলফ ক্লাবে আগামী ১৯, ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শনিবার (১৪ মে) দুপুরে সাভার গলফ ক্লাব হাউজ ভবনে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও সাভার গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মো: মহিউদ্দিন।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বর্নাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী সাভার গলফ ক্লাব মাঠে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ২১ মে।

সাতটি ক্যাটাগরিতে দেশী-বিদেশী ৩ শতাধিক গলফারের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। যৌথভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ শাহিনুল হক এবং ওয়ালটন গ্ৰুপের চেয়ারম্যান নুরুল আলম রিজভী।