রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

যে অপশন বাদ যাচ্ছে ফেসবুক থেকে

জাগো বুলেটিন ID: EP-20819

ফেসবুকের প্রোফাইলে ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি তথ্য দেখানোর অপশন আর থাকছে না। খবর ডেইলি মেইল’র।

ইতোমধ্যে ব্যবহারকারীদের এই পরিবর্তন সম্পর্কে জানানো শুরু করেছে ফেসবুক। ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে বলা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে ‘অ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন, আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেয়া হবে।