২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুন ২০২২

পঞ্চগড়ে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এবং সেটি সরাসরি দেখানোর জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ শে জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা আজ ১২ জুন রবিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এবং পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য রাখেন। এ ছাড়াও আওয়ামী লীগের জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১২ জুন ২০২২

পঞ্চগড়ে পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!