সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক ●
Logo
জনপদ

তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু

জাগো ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
কপি হয়েছে!

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজু।

রোববার (১ নভেম্বর) ফুলবাড়ীয়া উপজেলার তালতলা বাজার এলাকায় স্থানীয় তরুণদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে উপহার হিসেবে খেলাধুলার সামগ্রী তুলে দেন।

এ সময় স্থানীয় তরুণদের সঙ্গে কুশল বিনিময় ও খেলাধুলার বিভিন্ন বিষয়ে কথা বলেন রাজু। তিনি তরুণদের অবসর সময় মোবাইল ফোন বা অনর্থক কাজে ব্যয় না করে মাঠমুখী হওয়ার আহ্বান জানান।

মাহমুদুল হাসান রাজু বলেন, ‘তরুণরাই সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তরুণদের জন্য খেলার পরিবেশ তৈরি করা জরুরি। আমি চাই, আমাদের তরুণ সমাজ মাদক নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে যাক।’

স্থানীয় তরুণরা এ উদ্যোগে উৎসাহ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে উঠবে।