শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

সাভার পৌরসভায় চলছে ভোটার হালনাগাদ চূড়ান্ত কার্যক্রম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:২৮ পিএম
কপি হয়েছে!

সাভার উপজেলায় চলছে ভোটার হালনাগাদ চূড়ান্ত কার্যক্রম যা চলবে আগামী ৩১ আগষ্ট ২০২২ পর্যন্ত। পৌরসভার ১নং ওয়ার্ডের মজনু একাডেমী স্কুলে ভোটারদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধন করা হচ্ছে।

পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে সাভার পৌরসভাসহ উপজেলার শিমুলিয়া, ধানসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া, সাভার সদর, বিরুলিয়া, বনগাও, তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিনবাজার ও কাউন্দিয়া ইউপি এলাকায়।

নির্বাচন কমিশন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউটিলিটি (পানি, বিদ্যুৎ, গ্যাস) বিলের কপি সংগ্রহ করছেন।

তথ্য সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে ভোটারদের নিবন্ধন করা হচ্ছে ধাপে ধাপে। উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকায় ওয়ার্ড পর্যায়ে নিবন্ধন কেন্দ্র স্থাপন করে ভোটারদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধন করা হচ্ছে।