শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:৪১ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ প্রধানমন্ত্রী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন-এর সভাপতিত্বে এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ফযফঐনমন রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ, এনজিও, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা প্রশাসন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ- একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে-ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ও বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ উপস্থাপনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দলগত কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।