শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় সুদের টাকা দিতে দেরি হওয়ায় মারপিট-ভাঙচুর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১১:৪১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় বাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় মহিলাসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বসত বাড়ী।

জানাগেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের বাবু মুন্সীর নিকট থেকে ব্যবসা করার জন্য একই গ্রামের রুবেল চোকদার এক লাখ টাকা সুদে নেয়। সুদের টাকা দিতে দেরী হওয়ায় ১৩ জুন সোমবার সকালে বাবু মুন্সী তার দলবল নিয়ে রুবেলের বাড়ীতে হামলা করে। এ হামলায় রুবেল চোকদার সহ তার মা ফাতেমা বেগম, দাদী রেনা বেগম ও ছোট ভাই রাজা চোকদারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রুবেল চোকদার বাদী হয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।

রুবেল চোকদার বলেন, বাবু মুন্সীর নিকট থেকে আমি ব্যবসা করার জন্য সুদে এক লাখ টাকা নিয়েছিলাম। ইতি মধ্যে ৫০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এখন ও মিথ্যা কথা বলছে ও নাকি আরো আড়াই লাখ টাকা পাবি। সেই টাকা দিতে দেরী হওয়ায় লোকজন নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে এবং বাড়ী ঘর ভাংচুর করে আমাদের মারপিট করেছে।

অভিযুক্ত বাবু মুন্সীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া সম্ভব হয়নি।

থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।