শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পঞ্চগড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৩:০৩ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে ট্রাকের চাপায় জহিরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় পঞ্চগড়ের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জহিরুল ইসলাম পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ১৪ জুন সকালে জহিরুল ইসলাম ও তার ছেলে এনামুল হক মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও যাওয়ার পথে পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জহিরুল ইসলাম নিহত হয়। এসময় তার ছেলে এনামুল হক আহত হয়।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ
ঘটনাস্থল গিয়ে আহত এনামুলকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।