শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: সাভারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৫:২৬ পিএম
কপি হয়েছে!

জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি জামায়াত ততই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে যুব সমাবেশ-২০২২ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এতে কোন সন্দেহ নেই। বিএনপির যেকোন অবৈধ আন্দোলন রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বাঙালি জাতির ইতিহাসে মহামানবী হিসেবে এসেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার দরকার নেই। সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে অনাগত ভবিষ্যতের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

এ সময় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: আজহারুল ইসলাম খান।