শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৮:৪৯ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজানের উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফরিদপুর সাংগঠণিক বিভাগীয় জাকের মঞ্জিল কৈজুরী দরবার শরীফে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী ভূইয়া, সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, জেলা মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান, সকল উপজেলা জাকের পার্টির সভাপতি- সম্পাদক সহ জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জাদু মিয়া জানান, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজান এর আদর্শের পার্টি। জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান মহোদ্বয় রাত-দিন দেশের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরো জানান, জাকের পার্টি মারামারী-হানাহানি পছন্দ করে না। জাকের পার্টি সব সময় মানবকল্যাণে কাজ করে আসছেন। জাকের পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে জাকের পার্টির নেতাকর্মীদের কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ।

পরে মিলাদ-মাহফিলের মধ্যেদিয়ে প্রস্তুতি সভা শেষ হয়।