শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
ক্যানভাস

‘বেগম রোকেয়া পদকের জন্য আবেদন পত্র আহবান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ১০:০৩ পিএম
কপি হয়েছে!

‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়ন এবং সরকারের নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের র্সবোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ প্রদান করা হবে।

উল্লেখিত যে কোন ক্ষেত্রে অবদান রখেছেন এমন বাংলাদেশী নারীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ আহ্বান জানানো হয়।

আবেদন পত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowca.gov.bd) এবং মহিলা বষিয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd)- এ পাওয়া যাবে।

ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোন ছকে আবেদন অথবা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামি ৩১ জুলাই’র মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে (sasadmn2@gmail.com) [(Nikosh- MS Word File-G)] এবং ডাকযোগে অথবা সরাসরি ২ সেট হার্ডকপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।