শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ কৃষক তিতাসের আব্দুল সাত্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ১০:১১ এএম
কপি হয়েছে!

তিতাসের প্রান্তিক কৃষক আব্দুল সাত্তার তেল ফসল উৎপাদনকারী হিসেবে জেলা পর্যায়ে প্রথম হয়েছেন।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে বিনার হল রুমে সম্প্রতি তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক কৃষক হিসেবে পরিচিত আব্দুল সাত্তার প্রতিবছর বিভিন্ন প্রজাতির ফসল উৎপাদন করেন। এ মৌসুমে তিনি তেল ফসল সরিষা, তিল ও সূর্যমুখী উৎপাদন করেছেন। এই ফলশ্রুতিতে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মিজানুর রহমান বলেন, প্রান্তিক কৃষক আব্দুল সাত্তার তেল ফসল সরিষা, তিল ও সূর্যমুখী উৎপাদন করে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।