শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন – মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০২:৫৮ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এ ক্যম্পেইনে ১৫ থেকে ১৯ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৩০১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সসংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।