শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পঞ্চগড়ে জনশুমারি ও গৃহগণনা কর্মসূচির উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৩:২৩ পিএম
কপি হয়েছে!

‘জনশুমারীতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যে দেশে প্রথম বারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শফিকুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক খালেদ রাসেদুল হাসান খান, পরিসংখ্যান কার্যালয়ের ডিইসিও আবু হানিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও জনশুমারীর কর্মীরা অংশগ্রহণ করেন।
উপ-পরিচালক খালেদ রাসেদুল হাসান খান জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় পঞ্চগড়েও জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম চলবে। এজন্য জেলার পাঁচ উপজেলাকে ২৫টি জোনে ভাগ করা হয়েছে। এসব এলাকায় শুমারি গণনায় দুই হাজার ৫৬২ জন কর্মী এবং ৪৫১ জন সুপারভাইজার অংশ নেবে। এছাড়া প্রত্যেক জোনে একজন আইটি সুপারভাইজার এবং একজন জোনাল অফিসার কাজ করবেন।