শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

বেলুন বিক্রি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৩:৩০ পিএম
কপি হয়েছে!

ভোট কেন্দ্রের পাশে খেলনা বেলুন বিক্রি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের জাহিদুল ব্যাপারী (১৬) নামের এক কিশোর। জাহিদুল ঐ গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে।

এসময় তার সাথে থাকা একই গ্রামের রছমত শেখের ছেলে রুবায়েত শেখ (২২), ও নাউডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল মাতুব্বর (১৮) এবং পাশে দাঁড়িয়ে থাকা রাজৈর উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান মোল্লা (১১) নামের এক শিশু আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত রুবায়েত ও রাকিবুলকে ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, বুধবার (১৫ জুন) নগরকান্দার ছোট নাউডুবি গ্রামের ধলা মিয়া মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চলমান ইউপি নির্বাচনের মাঠে বেলুন বিক্রির উদ্দেশ্যে শ্রমিক হিসেবে কয়েকজনকে সাথে নিয়ে যান। সেখানে তারা বেলা ১২ টার দিকে গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে বেলুন বিক্রির সময় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এসময় জাহিদুল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।

জাহিদুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, খেলনা বেলুন তৈরীর সিলিন্ডার বিষ্ফোরনে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, এখন পর্যন্ত আমাদের কেউ বিষয়টি অবগত করেনি। তবে আমি খোজ নিয়ে দেখছি এবং প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করা হবে।