শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৪:১৪ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রূপনগর আশা কমিউনিটি ক্লিনিক সেন্টারে জেলা প্রশাসক মো. জোহর আলী শিশুদের ভিটামিন খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সিভিল সার্জন ও চিকিৎসক মো: শিহাব উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও   পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে  ১৫ জুন থেকে ১৯ জুন প্রায় ৯০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের ১০ হাজার ১৬৫ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৫ হাজার ৩৮৩ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলায় এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ স্বেচ্ছাসেবীরা।