শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

আমি চেয়ারম্যান না আমি আপনাদের সেবক : প্রশান্ত রায়

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ১২:৪৫ পিএম
কপি হয়েছে!

নীলফামারী সদর উপজেলার ৩নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রশান্ত রায় নৌকা মার্কা প্রতীক নিয়ে গত ১৫ জুন রোজ বুধবার ৪ হাজার ৯২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকে ৪১০৬ ভোট পেয়েছেন। গতকাল বুধবার (১৫ জুন) বিকেলে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আফতাব উজ্জামান।

তিনি জানান, চেয়ারম্যান পদে ৪৯২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রশান্ত রায় (নৌকা)। তার নিকটতম প্রার্থী আশফাউদৌলা সিদ্দিকি খোকন (চশমা) পেয়েছেন ৪১৬১ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা মাসুম (টেলিফোন) পান ২৩৩৪ ভোট, শশধর রায় (টেবিলফ্যান) পান ৩০৯ ভোট, তহিদুল ইসলাম পান (মোটরসাইকেল) ১৭১৪ ভোট, মঞ্জুরুল ইসলাম (ঘোড়া) পান ১২২ ভোট, মাসুদ রানা সাবদের (আনারস) পান ২৭০ ভোট, পঞ্চজ কুমার রায় পান ১৯৫০ ভোট। আর ইসলামী আন্দোলনের প্রার্থী নাইমুর রহমান (হাতপাখা) পান ২২ ভোট।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, চেয়ারম্যান পদে নয়জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ২০জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে নির্বাচনী দায়িত্ব পালনে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বাচ্ছন্দে ভোট কেন্দ্রে এসে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে।

নবনির্বাচিত চেয়ারম্যান প্রশান্ত রায় জানান ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করছেন আমি ৩নং খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান না আমি ইউনিয়নবাসীর সেবক হিসেবে ৫টি বছর ধরে আপনাদেরকে সেবা দিতে চাই। বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা জন্ম নিবন্ধন সহ সকল দূর্নীতি মুক্ত একটি রোল মডেল ইউনিয়ন গড়ে তোলার কথা বলেন তিনি।

খোকশাবাড়ী ইউনিয়নে ২০১১ সালে সবশের্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নীলফামারী পৌরসভার সাথে সীমানা জটিলতার মামলা থাকায় এতোদিন ভোট হয় নি।